গঠনতন্ত্র

উত্তরা ছিন্নমূল শিশু কল্যাণ সংস্থা

সংস্থার কার্য পরিধি

বর্তমানে ঢাকা জেলাব্যাপী সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ভবিষ্যতে কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

সংস্থার ধরন

উত্তরা ছিন্নমূল শিশু কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং মানবিক সহায়তায় সংস্থাটি কাজ করে।

সংস্থার বিস্তারিত লক্ষ্য ও উদ্দেশ্য

মানুষের প্রয়োজনে বিভিন্ন সেবায় আমাদের কার্যক্রম

উত্তরা ছিন্নমূল শিশু কল্যাণ সংস্থা মানুষের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা সহায়তা, কেয়ার সাপোর্ট এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করে।

শিক্ষা বিষয়ক কর্মসূচী
শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা যাতে গরীব জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা প্রসার ঘটানো যায়।
স্বাস্থ্য বিষয়ক কর্মসূচী
মারাত্মক থ্যালাসোমিয়ায় আক্রান্ত শিশু ও তরুণদের চিকিৎসা সহায়তা প্রদান।
প্রসূতি মায়ের কর্মসূচী
প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, টিকাদান এবং সু-স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
ফ্রি-প্রাথমকি স্বাস্থ্যসেবা
প্রতি শুক্রবার ও পরবর্তীতে সপ্তাহব্যাপী ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা।
মা ও শিশু সহায়তা
মা ও শিশুর সুস্থতা, যত্ন এবং প্রয়োজনীয় সহায়তা সম্পর্কিত মানবিক উদ্যোগ।

আমাদের সর্বশেষ সেবা ও আপডেট পেতে নিউজলেটারে সাবস্ক্রাইব করুন।



    আমাদের কার্যক্রমের মুহূর্তগুলো

    শিক্ষা, সহায়তা ও ভালোবাসায় শিশুদের পাশে

    উত্তরা ছিন্নমূল শিশু কল্যাণ সংস্থা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খাদ্য সহায়তা, প্রয়োজনীয় উপকরণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। আমাদের প্রতিটি উদ্যোগ শিশুদের নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি।